রা*শিয়া-ই*রানকে চাপে রাখতে মার্কিন প্র*তিনিধি পরিষদে বিল পাস
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

রা*শিয়া-ই*রানকে চাপে রাখতে মার্কিন প্র*তিনিধি পরিষদে বিল পাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ১১:০০:৫৬ AM

রা*শিয়া-ই*রানকে চাপে রাখতে মার্কিন প্র*তিনিধি পরিষদে বিল পাস

সংগৃহীত


ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বুধবার ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হওয়ার পর এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে।সদ্য প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে বিলটির নাম দেওয়া হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম নিজেই বিলটি উত্থাপন করেছিলেন। গত মাসে সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল। বিলটির মূল লক্ষ্য রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হলেও এতে ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বাড়ানোর বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্বাক্ষরিত ইরান নিষেধাজ্ঞা আইন আরও পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।১৯৯৬ সালের ওই আইনটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন বিল পাসের ফলে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল।

প্রতিনিধি পরিষদে বিলটি পাসের সময় বেশ কয়েকজন ডেমোক্র্যাট দলীয় অবস্থান থেকে সরে এসে এর পক্ষে ভোট দেন। তারা অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে যোগ দেন। ফলে প্রয়োজনীয় সমর্থন পেয়ে বিলটি প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয় এবং এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।বিলটি আইনে পরিণত হলে ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কাঠামো আরও বিস্তৃত হবে এবং দেশ দুটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর