চেম্বার প্রশাসকের সঙ্গে রড-সিমেন্ট-ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০০ PM

চেম্বার প্রশাসকের সঙ্গে রড-সিমেন্ট-ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৪:৪৮:২৭ PM

চেম্বার প্রশাসকের  সঙ্গে রড-সিমেন্ট-ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

ছবি:সংগৃহীত


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বার ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময়কালে ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে আয়োজনের জন্য নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেম্বারের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে উঠবে।

সভায় চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এজাজ আহমদ চৌধুরী বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় সব ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করবে।

সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমদ, সহ-সভাপতি সামছ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক হাজিফ কামরুল ইসলাম, মো. রুবেল আহমদ, হাসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ