ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের রাধানগরে হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ পরিচালিত মক্তবসমূহের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোলযারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে ছাতা, বই, কলম ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, প্রথম যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মুহাম্মদ, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নুর মুহাম্মদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহিন ও ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া জাফলং পরগনার মুরব্বি মো. জালাল উদ্দিন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মুহতামিম ও ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গোলযারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদ্রাসার নির্বাহী মুহতামিম হযরত মাওলানা ইব্রাহীম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মোস্তাফিজুর রহমান কাওছারের এ ধরনের উদ্যোগ শিশুদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




