সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৬ জন, ৫৯টি যানবাহনের বি'রুদ্ধে ব্যবস্থা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৬ জন, ৫৯টি যানবাহনের বি'রুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০২:৫৮:৫৬ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৬ জন, ৫৯টি যানবাহনের বি'রুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

এসএমপি সূত্র জানায়, শুক্রবার (২ অক্টোবর) দিনভর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি এবং ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া, অভিযানে ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/আরআর