পুকুরে পড়ে প্রা ণ গেল দুই বোনের
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ PM

পুকুরে পড়ে প্রা ণ গেল দুই বোনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ১১:০৫:৫৮ AM

পুকুরে পড়ে প্রা ণ গেল দুই বোনের

সংগৃহীত


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। পরে দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
সিলামে রাসেল হ/ত্যার ২৪ ঘণ্টা পরও মা/মলা হয়নি
সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিবস
বাংলাদেশের সেরা ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম: আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ