স্কুলশিক্ষিককে অ স্ত্রে র মুখে হাত-মুখ বেঁধে ছি ন তা ই
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ PM

স্কুলশিক্ষিককে অ স্ত্রে র মুখে হাত-মুখ বেঁধে ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৭:৪৬:২৮ PM

স্কুলশিক্ষিককে অ স্ত্রে র মুখে হাত-মুখ বেঁধে ছি ন তা ই

সংগৃহীত


বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় মিতু আক্তার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার নতুন হাট এলাকায় থেকে বরিশালের পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাবার পথে সিএনজিতে ওঠেন মিতু। কিন্তু ওৎ পেতে থাকা সিএনজিচালক ও যাত্রীবেশে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তাকে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০নং মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক, এবং রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।

ভুক্তভোগী শিক্ষিক মিতু আক্তার জানান, নতুন হাট থেকে বরিশাল পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে। ওৎ পেতে থাকা সিএনজি চালক ও যাত্রীবেশে ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে। একপর্যায়ে হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের সোনার আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রাথমিকভাবে বরিশাল মেট্রো ১১-২০৮৪ সিএনজি সন্দেহ করা হচ্ছে।তিনি আরও জানান, ওই সিএনজিদর সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার