ছবি:সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সহসভাপতি ইমরান হাসিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওলিউর রহমান।
কর্মশালায় পূর্বনির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর লিখিত মূল্যায়ন পরীক্ষায় উপজেলার নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার নির্ধারিত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




