বড়লেখায় পোনা মাছ অবমুক্ত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ PM

বড়লেখায় পোনা মাছ অবমুক্ত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৩:৫৯:১৬ PM

বড়লেখায় পোনা মাছ অবমুক্ত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন জলাশয় ও প্লাবনভূমি হাকালুকি হাওরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মৎস্যসম্পদের উন্নয়ন ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী বড়লেখার বিভিন্ন জলাশয়ে মোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্যসম্পদকে সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এলিজ ফারজানা, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আল মিনান নুর, জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, ভেটেরিনারি সার্জন ডা. উজ্জ্বল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার