চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নি'র্যাতনের শি'কার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের নারী ও কন্যা নি'র্যাতনের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৯ জন ধ'র্ষণের শি'কার হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন কন্যা ও ১৯ জন নারী। এ ছাড়া দুই কন্যাসহ নয়জন দলবদ্ধ ধ'র্ষণের শি'কার হয়েছেন। ধর্ষণের পর চার কন্যাকে হ'ত্যা করা হয়েছে। ধ'র্ষণের কারণে আ'ত্মহ'ত্যা করেছেন একজন কন্যা। এ সময়ে ১১ কন্যাসহ ১৩ জনকে ধ'র্ষণের চেষ্টা করা হয়েছে।
বিভিন্ন কারণে সেপ্টেম্বরে ১৩ কন্যা ও ৩৯ নারীসহ ৫২ জন হ'ত্যাকাণ্ডের শি'কার হয়েছেন। এ ছাড়া একজনকে হ'ত্যার চেষ্টা করা হয়েছে। একই সময়ে ১১ কন্যা ও ৩৪ নারীসহ ৪৫ জনের রহস্যজনক মৃ'ত্যুর তথ্য পেয়েছে মহিলা পরিষদ।
যৌ'ন সহিং'সতার ঘটনাও ছিল উল্লেখযোগ্য। সেপ্টেম্বরে ১২ কন্যাসহ ২২ জন যৌ'ন সহিং'সতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে আট কন্যাসহ ১২ জন যৌ'ন নি'পীড়নের শিকার হয়েছেন। চার কন্যাসহ সাতজন উ'ত্ত্যক্তকরণের শি'কার হয়েছেন। এ ছাড়া তিনজন সাইবার সহিং'সতার শি'কার হয়েছেন।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চার কন্যাসহ ১৪ জন আ'ত্মহ'ত্যা করেছেন। এর মধ্যে একজন আ'ত্মহ'ত্যার প্ররোচনার শি'কার হয়েছেন। এ ছাড়া দুজন অ'গ্নিদ'গ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কন্যা অ'গ্নিদ'গ্ধ হয়ে মা'রা গেছেন।
জৈন্তাবার্তা/আরআর




