সংগৃহীত
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেমোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন বাবরা রেলগেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
জৈন্তাবার্তা/ সুলতানা




