সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে যুবক খু*ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ PM

সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে যুবক খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৬:৫৫:২৫ PM

সিলেটে ফেসবুক পোস্ট নিয়ে যুবক খু*ন

সংগৃহীত


সিলেটে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল আহমদ (২৩) ওই এলাকার শারুক মিয়ার ছেলে।স্থানীয় সূত্র জানায়, সিলাম চকেরবাজার এলাকার শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে পেয়ে শেখ গোষ্ঠীর লোকজন ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর জের ধরে সিলাম চকেরবাজারে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও মোগলাবাজার থানার ওসি মো. এরশাদুল হক ভ‚ঁইয়া হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

প্রসঙ্গত, সিলাম চকেরবাজারের হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট নিয়ে গত আগস্ট মাসে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার