সিলেট সী'মান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভা'রতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দকৃত চোরাচালানের পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।
শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সী'মান্ত এলাকায় বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবির হাওর বিওপির সদস্যরা পৃথক চো'রাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে এসব চোরাচালানের জব্দ করা হয়।
৪৮ বিজিবি জানায়, সী'মান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বি'জিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সী'মান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চো'রাচালানের জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, “সী'মান্তে নিরাপত্তা রক্ষা, চো'রাচালান ও মা'দকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জৈন্তাবার্তা/আরআর




