মির্জাপুরে ট্রেন লাইনচ্যু*ত, বিভিন্ন স্টেশনে আ টকা পড়েছে কয়েকটি ট্রেন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

মির্জাপুরে ট্রেন লাইনচ্যু*ত, বিভিন্ন স্টেশনে আ টকা পড়েছে কয়েকটি ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১২:২১:৪৮ অপরাহ্ন

মির্জাপুরে ট্রেন লাইনচ্যু*ত, বিভিন্ন স্টেশনে আ টকা পড়েছে কয়েকটি ট্রেন

সংগৃহীত


টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছলে পিছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু