সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০২:০৯:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এর পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরস ইউনিয়ন বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও বাজারের লোকজন জানান, মুখোশধারী কয়েকজন ব্যক্তি বাদশাগঞ্জে বিএনপির কার্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়, যা তারা বাজারের পাহারাদারের কাছ থেকে জানতে পেরেছেন। আগুনে বেশ কয়েকটি চেয়ার পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু বলেন, অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের ঘটনায় কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে তদন্ত চলছে।

জৈন্তাবার্তা/আরআর