রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ AM

রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০১:৪৭:৩৪ AM

রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’


গত মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। এবার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী, আগামী ১৩ জুলাই রাশিয়ার তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ ছবির ডাব করা সংস্করণ।

চলতি বছরের শুরুটা ছিল বলিউডের জন্য দুর্দান্ত একটি অধ্যায়। ধুকতে থাকা বক্স অফিসকে চাঙ্গা করে তোলে শাহরুখ অভিনীত ‘পাঠান’। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরেই ঝড় তোলেন কিং খান। এবার ছবিটি ডাবিং করে রাশিয়া ও কমনওয়েলথের দেশগুলো যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে মুক্তির জন্য তৈরি।  

অন্যদিকে, ১৯৭১ সালের পর এই প্রথম কোনো বলিউড ছবি বাংলাদেশে মুক্তি পেল। তাই ‘পাঠান’ নিয়ে বাংলাদেশি দর্শকের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। বলাই বাহুল্য দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। প্রথম দিনেই বাংলাদেশের টাকায় ২৫ লাখ আয় করে ‘পাঠান’। যা ভারতীয় মুদ্রায় ১৯ লাখের কিছু বেশি।

ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলেছে ‘পাঠান’। যার মধ্যে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।

এছাড়া জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ২২ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির। ছবির একাধিক ডিলিট করা দৃশ্যও দেখা গেছে এখানে।

প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ভারতে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। হিন্দি সিনেমার নিরিখে এটি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি। মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এই ছবিতে টাইগার চরিত্রে ক্যামিও করেন সালমান খান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী