হবিগঞ্জ-১ আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জ-১ আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০১:২৫:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ-১ আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার দলীয় মনোনয়নপত্র ক্রয় করলেন ৫ জন প্রার্থী। 

মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান ও বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মালিক চৌধুরী সুযোগ্য সন্তান সাবেক সংরক্ষিত আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আনইজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মাজু মিয়া,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী মনোনয়নপত্র ক্রয় করেছেন। তাছাড়া হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন ক্রয় করবেন বলে জানিয়েছে বিস্তৃত সুত্র। 

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি মনোনয়নপত্র ক্রয় করার মাধ্যমে দলের মনোনয়ন বিক্রি শুরু হলে তারা মনোনয়ন ক্রয় করেন। দুইটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের মাঝে ঐক্য নেই। প্রত্যেকেই গ্রুপিংয়ে বিভক্ত। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের টানা তৃতীয় জয়, লাইপজিগকে গোলবন্যায় ভাসাল
সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু