হবিগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ১২:৫৫:১২ অপরাহ্ন

হবিগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩০

বানিয়াচং উপজেলার টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ।


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছয়টি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, জেলা পরিষদের সাবেক সদস্য পাথারিয়া গ্রামের আশিক মিয়ার নেতৃত্বে আলম বাজার থেকে হাওর এলাকার কয়েকটি গ্রামে চলাচলরত ইজিবাইক স্টেশন পরিচালিত হয়। সকালে টুপিয়াজুরি গ্রামের দুই ইজিবাইক চালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে টমটম সমিতির সভাপতি আশিক মিয়া তাদের বহিষ্কার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হিয়ালা গ্রামের লোকজনের সঙ্গে পাথাড়িয়া গ্রামের সংঘর্ষ বেধে যায়। পরে হিয়ালা গ্রামের পক্ষ নেন মক্রমপুর, কাবিলপুর, নিশিন্তপুর ও টুপিয়াজুড়ি গ্রামের লোকজন। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ইজিবাইক স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

JA



শীর্ষ সংবাদ:

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের টানা তৃতীয় জয়, লাইপজিগকে গোলবন্যায় ভাসাল
সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু