বাহুবলে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নে অবহিতকরণ সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

বাহুবলে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নে অবহিতকরণ সভা

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৩:৪৫:১৪ AM

বাহুবলে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নে অবহিতকরণ সভা

বাহুবলে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বাস্তবায়নে অবহিতকরণ সভা।


হবিগঞ্জের বাহুবল উপজেলায় ”সর্বজনীন পেনশন স্কিম” বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমের উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান,  সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন , বাহুবল থানার ওসি তদন্ত মোঃ আলী আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সোনালী ব্যাংক, বাহুবল শাখার ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, সুশীল সমাজের ব্যাক্তি ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। 

ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে পেনশন স্কিমের সুবিধা ও নীতিমালা নিয়ে স্লাইড প্রদর্শিত হয় ও পেনশন স্কিমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সেই সাথে পেনশন স্কিম সম্পর্কে তথ্য সমাজের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

JA



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক