শায়েস্তাগঞ্জে পিকআপ-ভ্যানের ধাক্কায় আহত ৭
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

শায়েস্তাগঞ্জে পিকআপ-ভ্যানের ধাক্কায় আহত ৭

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৩:০৮:১৪ AM

শায়েস্তাগঞ্জে পিকআপ-ভ্যানের ধাক্কায় আহত ৭

ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেলক্রসিং এলাকায় পুলিশের পিক-আপ ভ্যানের ধাক্কায় সিএনজি উল্টে যায়


শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুরে হাইওয়ে পুলিশের পিক-আপ ভ্যানের ধাক্কায় সিএনজি উল্টে চালক সহ ৭ জন আহত হয়েছেন। 

শনিবার (২৫নভেম্বর) সকাল অনুমান সাড়ে ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন- বাহুবল উপজেলার স্বর্ণরেখ এলাকার মরম আলীর স্ত্রী পিয়ারা খাতুন (৫০),একই উপজেলার নোয়গাও এলাকার মৃত মরম আলীর স্ত্রী খুদেজা খাতুন (৫৫), শফিক মিয়ার কণ্যা চাদনী(৪), তিন্নী(৮মাস), সুমন মিয়ার স্ত্রী শাহেদা খাতুন(৩০),  তার মেয়ে জান্নাত (৪মাস) ও বাহুবলের মিরপুর এলাকার সিএনজি চালক আজিদ মিয়া (৩৫)।  তাদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময়ে মিরপুর থেকে  যাত্রী নিয়ে  আসা একটি সিএনজি (হবিগঞ্জ থ - ১১-৬৯৭০) লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের একটি গাড়ি সিএনজিকে ধাক্কা দিলে ওই সিএনজি উল্টে গিয়ে চালক সহ ৬জন আহত হয়। এ ঘটনার খবর সিএনজি শ্রমিক ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিক ও জনতা মিলে প্রায় দেড়ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে।  এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগের শিকার হন। 

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির, বাহুবল থানার  ওসি মশিউর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উত্তেজিত জনতার সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয় এবং দুপুর ১২টায় যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। 

এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, আমাদের টহল গাড়ি মিরপুরের দিকে যাচ্ছিল। এসময় উল্লিখিত সিএনজি আমাদের পিকআপ ভ্যান দেখে ওই এলাকার ফাড়ি রাস্তায় যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, আমরা ঘটনার খবর পেয়ে স্থানীয় উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: রজব আলীসহ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সড়কের  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কের যান চলাচল  স্বাভাবিক হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক