বানিয়াচংয়ে ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার ও বীজ বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

বানিয়াচংয়ে ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার ও বীজ বিতরণ

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১০:২০:২৭ AM

বানিয়াচংয়ে ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার ও বীজ বিতরণ

বানিয়াচংয়ে ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে স্যার ও বীজ বিতরণ।


হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারিভাবে  বিনামূল্যে বোরো(উফসী)ধানের বীজ ও সার প্রনোদনা কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। 

উপজেলার ৭হাজার ১শ জন কৃষকের মধ্যে প্রতি জন প্রতি ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্ধোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। 

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে  বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচীর উদ্ধোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ,উপ সহকারী মোঃআলী হায়দার ও স্হানীয় সংবাদকর্মীগন প্রমূখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়,চলতি বোরো মৌসুমে ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানের আবাদ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানের  রোগবালাই প্রতিরোধ সক্ষমতা কমে যাওয়া ও ফলন কম হওয়ায় কৃষি বিভাগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানের পরিবর্তে ব্রি-৮৮, ব্রি-৮৯,ব্রি-৯২,ব্রি-৯৬ ধান চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। 

JA



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক