ইসরাইলকে তথ্য দেওয়ায় প্রকাশ্যে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদন্ড দিলো হামাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ AM

ইসরাইলকে তথ্য দেওয়ায় প্রকাশ্যে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদন্ড দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৩:০০:৫৩ AM

ইসরাইলকে তথ্য দেওয়ায় প্রকাশ্যে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদন্ড দিলো হামাস


পশ্চিম তীরের রিপোর্ট এবং ভিডিও ফুটেজ ইঙ্গিত দেয় যে, হামাস ইসরাইলি সরকারের সাথে যোগসাজশের অভিযোগে দুই ফিলিস্তিনি পুরুষকে মৃত্যুদন্ড দিয়েছে। বর্তমানে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে ইসরাইল এবং হামাসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় অব্যাহত রয়েছে।

মাকো এবং ইসরাইল হায়ম এর রিপোর্ট অনুসারে, শুক্রবার রাতে হামজা মাবারেচ (৩১) এবং আজাম জোয়াবরা (২৯) নামে ওই দুই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করে হামাস। এ দুই ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা তথ্য প্রদান করে ইসরাইলের সাথে ‘সহযোগিতা’ করার অভিযোগ আনা হয়েছিল, যার কারণে হামাসের সিনিয়র কর্মকর্তারা ইসরাইলি সেনার হামলায় নিহত হয়েছিল।

তুলকার্ম শরণার্থী শিবিরে একটি ফায়ারিং স্কোয়াড তাদের প্রথমে গুলি করে বলে জানা গেছে। পরে, তাদের লাশগুলো ভিড়ের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে লোকেরা লাশের উপর লাথি মারতে পারে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, হামাস তখন একটি বৈদ্যুতিক খুঁটিতে দুটি লাশ ঝুলানোর জন্য দড়ি ব্যবহার করে। যখন মৃতদেহগুলো ঝুলিয়ে দেয়া হচ্ছিল, তখন জনতা চিৎকার করে উঠল ‘বিশ্বাসঘাতক’ এবং ‘গুপ্তচর’ বলে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব