নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৬:১৭:৫৯ AM

নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত


নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কেলি কানাইপুর গ্রামের ভবের বাজার সড়কে দুটি অটোরিকশার  মুখোমুখি ধাক্কায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ।

রোববার (২৬ নভেম্বর ) সকালে এ ঘটনা ঘটে।

নিহর শিশু নবীগঞ্জ সদর ইউনিয়নের কেলি কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে তাওহিদুল ইসলাম (০৬) ।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেলি কানাইপুর ও নিকটস্থ ভবের বাজার সড়কে তাওহিদুল ইসলাম শিশুটি তার নিজ বাড়ির সামনে খেলাধুলা করার সময় হঠাৎ করে একটি অটোরিকশা ভবের বাজার যাওয়ার পথে এবং ভবের বাজার থেকে নবীগঞ্জ শহরে আসার পথে অপর একটি অটোরিকশার মুখোমুখি ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। আশপাশের লোক জন গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক থেকে জরুরী ভিত্তিতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে শিশু তাওহিদুল ইসলামের মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক