হবিগঞ্জের বাহুবলে এক বৃদ্ধ মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই মহিলাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্নানঘাট ইউনিয়নের ধুপাকাই এলাকায়।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জনৈকা ৬৫ বছর বয়সী বৃদ্ধ মহিলা গত বুধবার বিকেলে স্থানীয় ডুবাঐ বাজারে ডিম বিক্রি করতে আসেন।তিনি সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ধুপাকাই গ্রামের রাস্তায় পৌঁছালে
পশ্চিম আব্দাকামাল (ধুপাকাই)গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ আরজু মিয়া (৬০) ওই মহিলাকে রাস্তায় একা পেয়ে হঠাৎ পিছন থেকে মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত জায়গাতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় এক ব্যক্তির লাইটের আলো দেখে আরজু মিয়া দ্রুত পালিয়ে যায়।
কিন্তু বৃদ্ধ মহিলাটি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। তিনি শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি স্থানীয়দের মধ্যে প্রকাশ পায়।
পরে স্থানীয় লোকজন ওই মহিলাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,আরজু মিয়া খুব খারাপ প্রকৃতির লোক, তার কাছ থেকে বিক্ষোভ থেকে শুরু করে কেউ রেহাই পায়না,তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়দেব কুমার জানান, ঘটনাটি খুব দুঃখজনক,খবর শুনার পর ওই মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন বলেন, ঘটনাটি শুনেছি থানা পুলিশকে জানানো হয়েছে।
পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রূপুকর জানান,আমি ঘটনাটি শুনেছি,বর্তমানে হবিগঞ্জে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা/জেএ




