হবিগঞ্জে পল্লি চিকিৎসক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

হবিগঞ্জে পল্লি চিকিৎসক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৩:৫০:২৭ AM

হবিগঞ্জে পল্লি চিকিৎসক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন


হবিগঞ্জে পল্লি চিকিৎসক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। 

নিহত পল্লি চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া। 

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল পল্লি চিকিৎসক আফজালুর রহমানের। এরই জেরে ২০০৬ সালের ২১ মার্চ রাতে দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করেন আসামিরা। মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 

JA



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক