নবীগঞ্জে সাংবাদিক তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

নবীগঞ্জে সাংবাদিক তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১০:৩৬:২০ AM

 নবীগঞ্জে সাংবাদিক তছনুর যুক্তরাজ্য গমন  উপলক্ষে বিদায় সংবর্ধনা

ছবি : নিজস্ব


নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরো নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর উদ্যোগে সোমবার রাত ৮ টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।

সভায় বক্তারা সাংবাদিক তছনুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যাক্তিত্ব মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক কোষাধক্ষ শওকত আলী, সিনিয়র সদস্য মোঃ আবু তালেব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ফোয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায়,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সাংবাদিক নাজমুল ইসলাম সাগর, ব্যবসায়ী রাসেল মিয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু সততা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। প্রবাসেও তিনি এই পেশায় যুক্ত থাকবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


এম সি



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক