তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১২:৩৭:৩৫ PM

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস  যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা বঙ্গবন্ধু কর্নারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ নাজিমউদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কর,বড়দল দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হুসেন,শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ মিয়া,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক রোকন উদ্দিন, মনিরাজ শাহ প্রমুখ।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে সুন্দর ও সুষ্টভাবে উদযাপন করার জন্য বিভিন্ন সাব কমিটি গঠন করেন এবং অনুষ্টানটি সফল করার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের অনুরোধ যানান।

এম সি



শীর্ষ সংবাদ: