হবিগঞ্জে মনোনয়ন দাখিলে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

হবিগঞ্জে মনোনয়ন দাখিলে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৫:২৬:৩০ AM

হবিগঞ্জে মনোনয়ন দাখিলে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীগঞ্জে হবিগঞ্জে মনোনয়ন দাখিলে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ।


হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়পত্র দাখিল করতে গিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এএতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে নবীগঞ্জ শহরে দফায় দফায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগ-যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জড়ো হতে থাকে। এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে আসলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষর মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব