সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১০:৪৯:৩৯ AM

সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা করেছেন ৮ জন প্রার্থী। এ আসনে নির্বাচন করতে বৃহস্পতিবার  বিকেল পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের নিজ-নিজ মনোনয়ন পত্র জমা করেছেন। 

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যারা মনোনয়ন পত্র জমা করেছেন এরমধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,আওয়ামীলীগ (ছাতক),শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্র ছাতক, মো. সাচ্চু বিশ্বাস (মুক্তিজোট) আইয়ুব করম আলী,গণফোরাম ও স্বতন্ত্র (ছাতক), নাজমুল হুদা হিমেল, জাতীয় পার্টি (দোয়ারাবাজার), শেখ ইয়াকুব আলী,জাকের পার্টি( ছাতক), আশরাফ হোসাইন,বিএনএফ (সুনামগঞ্জ),আবু সালেহ বাংলাদেশ সুপ্রিম পার্টি,(দোয়ারা বাজার),আজিজুল হক,ন্যাশনালিষ্ট পার্টি (দোয়ারাবাজার)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: