সুনামগঞ্জ-১ আসনের আ.লীগ প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

সুনামগঞ্জ-১ আসনের আ.লীগ প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৪:৩৭:৫০ AM

সুনামগঞ্জ-১ আসনের আ.লীগ প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকার।


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার ১০টায় রনজিত সরকারকে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষে সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী এই নোটিশ দেন। 

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকার গত বুধবার সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এর পর মোটরসাইকেল শোডাউনসহ তিনি ৪০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা সদর বাজারে যান। সেখান বক্তব্য দেন এবং তাঁকে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: