তাহিরপুর মুক্ত দিবস পালিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

তাহিরপুর মুক্ত দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৩:২১:৪৯ AM

তাহিরপুর মুক্ত দিবস পালিত


১৯৭১ সালের ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে তাহিরপুর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল হানাদার বাহিনী। সেই থেকে গৌরভময় দিনটির স্মরণে প্রতিবছর  ৪ডিসেম্বর তাহিরপুর মুক্ত দিবস পালন করা হয়।

তাহিরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে সকাল ১১টায়  তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সজ্জিত পোষাকে মাথায় লাল সবুজের কেপ, ব্যান্ডপার্টি বাজিয়ে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

র‍্যালী শেষে সদর পুর্ব  বাজারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন, সুনামগন্জ জেলা সাবেক কমান্ডার নুরুল মোমেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার রৌজ আলী,মুক্তিযোদ্ধা আবু শহীদ,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ভাগা) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাবিবুর রহমান খেলু,মুক্তিযোদ্ধা সন্তান ওয়াহিদুজ্জামান খসরু, আশরাফ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তাহিরপুর উপজেলা ৫নং সেক্টরের ৪নং সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাট এর অধিনে ছিল। এই দিনে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় সারা রাত জেগে যুদ্ধ করে হানাদার বাহিনীদের কে পরাজিত করে বিজয় নিশান উড়ান মুক্তিযোদ্ধারা। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় চারদিক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাহিরপুর উপজেলা ছেড়ে জামালগঞ্জ উপজেলা হয়ে সুনামগঞ্জ শহরের দিকে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন,আমাদের দেশের দামাল ছেলেরা  মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করেছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি।মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার, আপনাদের যে কোন প্রয়োজনে আমার কাছে আসলে আমি সার্বিক সহযোগিতা করবো।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: