আইজিপির ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বী সুরঞ্জিতপত্নী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM

সুনামগঞ্জ-২

আইজিপির ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বী সুরঞ্জিতপত্নী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১১:৫০:৫৮ AM

আইজিপির ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বী সুরঞ্জিতপত্নী

আবদুল্লাহ আল-মাহমুদ-জয়া সেনগুপ্ত।


সুনামগঞ্জে এবার আলোচিত প্রার্থী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল-মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

আ.লীগের মনোনয়ন না পেয়ে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও আ.লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। এই দুই হেভিওয়েট প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়ায় এলাকায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ইতিমধ্যে সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, জেলার দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে তার স্ত্রী জয়া সেনগুপ্ত উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে ড. জয়া সেনগুপ্তা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে ড. জয়া সেনগুপ্তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল-মাহমুদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: