ছাতকে গণফোরামের প্রার্থী আইয়ুব করম আলীর গাড়িতে হামলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ PM

ছাতকে গণফোরামের প্রার্থী আইয়ুব করম আলীর গাড়িতে হামলা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০২:৩৭:২৬ AM

ছাতকে গণফোরামের প্রার্থী আইয়ুব করম আলীর গাড়িতে হামলা


ছাতকের গোবিন্দগঞ্জে নির্মানাধীন হাসপাতালের পরিচালক আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এমপি প্রার্থী আইয়ুব করম আলীর মাইক্রো গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় চালক সহ দুজন কর্মী আহত হন। এ ঘটনায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বাদী আইয়ুব করম আলী।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামে নির্মানাধীন হাসপাতালের সামনে এ হামলায় মাইক্রো গাড়ী ও গাড়ীর চালক শাহ মো.সিদ্দেক আলী, কর্মি মেহেদী আহমদ রনিকে মারপিটের ঘটনায় রাতেই ৬জনকে আসামী করে ছাতক থানার মামলা নং- ০৪ দায়ের করা হয়। 

এতে আসামী করা হয়েছে তকিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মমিন আহমদ (২৮), ফারুক আহমদের ছেলে ফয়সল আহমদ সুমন (৩৭), রাধানগর গ্রামের মৃত খুরশিদ খার ছেলে জাহির খা (৩৬), তকিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ইমরান আহমদ (২৪), আজিবুলের ছেলে আবু (৩৫), কনাই মিয়ার ছেলে মাসুম (২৬) কে আসামী করে ১০/১২জনকে অজ্ঞাত আসামী করা হয়।

ছাতক থানার ওসি শাহ আলম মামলা রুজুর বিষয়টা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: