ছবি : নিজস্ব
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দুই কেজি গাঁজাসহ বউ শাশুড়ি সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বিশ্বম্ভরপুর থানার নতুনপাড়া এলাকা থেকে অটোরিকশাসহ তিন মাদক কারবারি কে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক।
এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতা হচ্ছেন বিশ্বম্ভপুর উপজেলার মুজিব পল্লী গ্রামের আব্দুল আলীমের স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই এলাকার আলীপুর গ্রামের মোঃ আলী আকবরের স্ত্রী আসমা বেগম (৩০), তারা দুজন সম্পর্কে বউ শাশুড়ি। এছাড়াও অপর একজন হলেন নলিয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল (২০)।
এম সি




