ফাইল ছবি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাও নামক স্থানে খেয়া পারাপারের নামে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে।
গত চার মাস ধরে খাসকালেকশনের নামে একটি সেন্ডিকেট প্রতিদিন হাজার হাজার টাকা লুটে নিচ্ছে সাধারন যাত্রীদের কাছ থেকে।তাহিরপুর থেকে প্রতিদিন বাদাঘাট সহ অন্নান্য স্তানে যাতায়াতের একমাত্র রাস্তা হল এটি, তারা প্রতিটি মোটরযান থেকে ২০ / ৩০ টাকা করে চাদা আদায় করে, কেউ দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সাথে খারাপ আচরন করে।
বিশিষ্ট সমাজ সেবক সোহেল তাজ তার ফেইসবুকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাহিরপুর উপজেলা সদর থেকে বাদঘাট সহ অন্যান্ন স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা হলো তাহিরপুর টু বাদাঘাট রাস্তা। এখানে একটি চক্র খাসকালেকশনের নামে প্রতিদিন যাত্রীদের হয়রানী করছে।এখন শুকনা মৌসুম চলছে তারপরেও পাতারগাও নামক স্তানে মাঠি দিয়ে পানি আটকিয়ে এখানে প্রতি মোটরযান থেকে ২০/৩০ টাকা করে চাদাবাজি করছে একটি সেন্ডিকেট, আমরা এলাকাবাসী এই চাদাবাজদের হাত থেকে মুক্তি চাই। প্রশাসনের কাছে আমাদের উদার্থ আহব্বান থাকবে যেহেতু নদীতে এখন পানি নেই অতএব এই রাস্তাটা জনগনের জন্য উন্মুক্ত করে দেওয়া হউক।
তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন, রাস্তা চলাচলের উপযোগী হয়ে থাকলে কেউ যদি মাটি গর্ত করে পানি আটকিয়ে সাধারণ জনগনের কাছ থেকে টাকা উত্তলন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/জেএ




