মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ AM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ১২:৪৬:৫৪ PM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৩৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বুধবার কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এসব অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৮০২ জন বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, একই সময়ের সারা দেশে পরিচালিত ৯ হাজার ১৬৪ টি অপারেশনের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১২৪ জনকে যাচাই-বাছাই করা হয়। এরপর বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব