সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপদেষ্টা হাজী তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, যুগ্ম সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল।
সভায় আরও বক্তব্য দেন পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ মাহমুদুল হাসান লালন, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সমিরন দাস সুবির প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




