আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী এ্যাডভোকেট রনজিত সরকার হাজারো হাজার জনগনের ভালোবাসায় সিক্ত।
সোমবার (১১ ডিসেম্বর) তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রনজিত সরকারের নৌকার সমর্থনে হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বিকেল বেলায় শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলি বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া , তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রনজিত সরকার একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যাক্তিত্ব। জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যাক্তির হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা শেখ হাসিনার কর্মী হিসেবে আগামী ৭ ই জানুয়ারি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে শেষ হাসিটা হাসতে চাই।তারা আরও বলেন আমরা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ জনাব আবুল হোসেন খান ও অমল করের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আমরা সতন্ত্র টতন্ত্র বুঝিনা আমরা যেটা বুঝি সেটা হলো জননেত্রী শেখ হাসিনার নৌকা।তাই ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
জৈন্তাবার্তা/এমকে




