জগন্নাথপুর থেকে বিদায় নিলেন মানবিক ওসি মিজানুর রহমান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ PM

জগন্নাথপুর থেকে বিদায় নিলেন মানবিক ওসি মিজানুর রহমান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৩ ১২:৩২:৩৭ PM

জগন্নাথপুর থেকে বিদায় নিলেন মানবিক ওসি মিজানুর রহমান


অনেকের কাছে মানবিক ওসি নামে পরিচিত ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনে পর সারাদেশে ৩৩৮ থানার ওসির বদলির ন্যায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকেও বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় থানায় ফুল সজ্জিত গাড়ি দিয়ে জগন্নাথপুর থানা থেকে শাল্লা থানায় বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন মানবিক সৎ অফিসার মিজানুর রহমান। এসময় ওসি মিজানুর রহমানকে একনজর দেখার জন্য  বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ উপস্থিত  হয় থানার আশ পাশে, থানা থেকে বিদায় নিয়ে বাহির হলে ফুল ছিটিয়ে বিদায় দেন এলাকাবাসী। 

তিনি জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে গত ইংরেজি ১১/০১/২০২২ যোগদানের পর থেকে ১১/১২/২০২৩ পর্যন্ত দীর্ঘ ১ বছর ১১ মাস কর্মরত থাকা কালীন সময়ে মাদক, খুন, বিভন্নধরণের অপরাধ, কিশোর গ্যাং নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মধ্যে ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলতা, বিচক্ষনতা, মানবিকতা, ন্যায়পরায়নতা, বন্ধুসুলভতা, সাহসিকতা, স্পষ্টবাদী, কর্মঠ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন পুলিশ অফিসার।

তিনি সরকারের অর্পিত দায়িত্ব কর্তব্য পালন করতে এসে জগন্নাথপুর থানাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রুপ দিয়েছেন। তিনি দলমত নির্বিশেষে কাজ করে গেছেন। সবচেয়ে উল্লেখ্য বিষয় হলো তিনি একজন সৎ   মানবিক পুলিশ অফিসার হিসাবে সর্ব মহলে পরিচিতি লাভ করছেন। তার  কাছে কোনো মানুষ অভিযোগ নিয়ে যেতে চাইলে কোনো দালাল বা কারো মারফতে যাওয়ার প্রয়োজন হতো না। সে নিজে জগন্নাথপুর থানাকে দালাল, বাটপার ও টাউট মুক্ত পরিবেশে ফিরিয়ে আনেন। 

দাপ্তরিক কাজের বাইরে সরকারী নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে রাত অবধি ছুটে চলতেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ছিলেন উপজেলার নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষগুলো শেষ আশ্রয়স্থল। প্রতিদিন  মানুষ ছুটে আসছেন তার অফিসে। তাৎক্ষণিকভাবে পেয়ে যেতেন সমাধান।

তিনি সর্বদা তার থানার পুলিশ কর্মকর্তাদেরকে টাকার পিছনে না ছুটে কাজের পিছনে ছুটতে বলতেন এবং কারো কাজে কোনো গাফিলতি থাকলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতেন। উপজেলার যেকোনো জায়গায় যখনই কোনো সমস্যার সৃষ্টি হতো তিনি তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যেতেন। থানায় সেবা নিতে আসা কারো সাথে কখনও খারাপ আচরণ করেননি তিনি। সকলের সাথে হাসি দিয়ে কথা বলেছেন। তিনি সবসময় তার কর্মস্থলে দায়িত্ববোধটাকেই বেশী প্রাধান্য দিয়েছেন। মহাসড়কে শৃঙ্খলা রাখতে সর্বদা সতর্ক ছিলেন।

জনগণের দুয়ারে পুলিশি সেবা পৌঁছে দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। মানবিক পুলিশ হিসেবে নিজেকে আরো বেশি সুদক্ষ করেছেন। তিনি ব্যবহার ও ভালবাসা দিয়েই মানুষের মন অতি সহজেই জয় করতে সক্ষম হয়েছেন। জগন্নাথপুর বাসীর মনিকোঠায় আজীবন চির অম্লান হয়ে থাকবেন মানবিক পুলিশ অফিসার ওসি মিজানুর রহমান। জগন্নাথপুর থেকে এই ওসির বিদায় শুনে অনেকে কেঁদেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: