সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ PM

সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৩:৫১:৩৫ AM

সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার।


নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরে বিভিন্ন সময়ে হরতালের সমর্থনে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। আজকেও হরতালের সমর্থনে সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সঙ্গে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। 

সুনামগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উপজেলার মরাটিলা এলাকা থেকে পুলিশের টহলদল তাদের আটক করে। আটককৃতরা সাদা রঙের প্রাইভেটকারে বসে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও নাশকতা করে। তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তাদের আটক করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার