‘আ.লীগের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের গণজোয়ার তৈরি হয়েছে’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী

‘আ.লীগের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের গণজোয়ার তৈরি হয়েছে’

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৭:১৫:৪৬ AM

‘আ.লীগের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের গণজোয়ার তৈরি হয়েছে’

নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের গণজোয়ার তৈরি হয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল।  গরীব, দু:খী মেহনতী মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে জয়কলস ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। কিকি উন্নয়ন হয়েছে তা সবার জানা। উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এই মুহূর্তে আমাদের সামনে দুটি পথ আছে। একটি পথ উন্নয়নের আরেকটি বিবাদের- অশান্তির পথ। উন্নয়নের দিকে গেলে, দেশে যেসব উন্নয়ন হয়েছে তা আরও প্রসারিত হবে।দেশ আলোকিত হবে। উন্নয়ন অগ্রযাত্রায় আমরা আরো এগুবো৷ আর বিবাদের পথে গেলে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা আরও পেছনে যাবো। এই মুহুর্তে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে৷

মন্ত্রী আরও  বলেন, বাংলাদেশকে একসময় মানুষ তলাবিহীন ঝুড়ির দেশ বলতো। বিশ্বের মধ্যে দরিদ্র বলে এক ধরনের অপমান ছিল। আজ সেই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় পাকিস্তানকে হাজার হাজার মাইল পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আমরাই প্রথম সারাদেশে বিদ্যুৎ দিয়েছি। আমরা আরও এগিয়ে যাবো। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমাদেরকে শেখ হাসিনাতেই আস্থা রাখতে হবে। 

জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, পাভেল আহমেদ ,জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,বরুণ কান্তি দে,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমেদ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় শান্তিগঞ্জের উজানীগাঁও পয়েন্টে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি৷

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার