ছাতকের জাউয়া বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ PM

ছাতকের জাউয়া বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৬:১৭:১৩ AM

ছাতকের জাউয়া বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আদালত নিষেধাজ্ঞা অমান্যে ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন।


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা প্রশাসনের সিলগালাকৃত দোকানকোটার তালা ভেঙ্গে দখল প্রচেষ্টার অভিযোগের সত্যতা পেয়ে ৪ জনকে দায়ী করে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভিডিও ফুটেজসহ গত মঙ্গলবার (২১ নভেম্বর) প্রতিবেদন দাখিল করেছে ছাতক থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে।

জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা প্রশাসনের সিলগালাকৃত দোকানকোটার তালা ভেঙ্গে দখল প্রচেষ্টার অভিযোগের সত্যতা পেয়ে ৪জন জড়িত থাকার দায়ে স্থানীয় পাইগাঁও গ্রামের মৃত চমক আলীর ছেলে নুরুল আলী, খিদ্রাকাপন গ্রামের খালিক মিয়ার ছেলে হিরক মিয়া, পাইগাঁও গ্রামের খুরশিদ আলী ছেলে আশিষ ওরফে আশিককে, প্যাটলি গ্রামের মৃত তারুজ আলীর ছেলে আবদুল কুদ্দুসকে দায়ী করে থানার এসআই বাবুল চন্দ্র পাল তদন্তপূর্বক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিরপেক্ষ স্বাক্ষ্যগ্রহণ শেষে অবৈধ দখল প্রচেষ্টার সত্যতা পেয়ে

আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে। ছাতক থানার ওসির অনুমোদনে প্রতিবেদনটি দাখিল করা হয়। বর্তমানে মামলাটি সুনামগঞ্জ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, জাউয়া বাজারের একটি দোকানকোটার মালিকানা নিয়ে ব্যবসায়ী মো. রওশন খান সাগর এবং প্রতিপক্ষ মো. তারা মিয়া ও গুলনাহার বেগম গংদের মামলা-মোকদ্দমা চলে আসছে। তারই জের ধরে সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সালের ১২ নভেম্বর বিবিধ মামলার (মামলা নং-১৯৮/১২) শুনানী শেষে দোকানকোটা ক্রোকের নির্দেশ দিয়ে ক্রোককৃত দোকানকোটার দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নিকট সমজিয়ে দেন। আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২০১৮ সালের ১৪ নভেম্বর সরেজমিন উপস্থিত হয়ে দোকানকোটা সিলগালা করেন।

উল্লেখ্য, আদালতের নির্দেশনা অমান্য করে সরকারি সিলগালাকৃত দোকানকোটা তত্বাবধায়কদের হেফাজতে থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ এপ্রিল রাতের অন্ধকারে স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী যোগসাজশের মাধ্যমে আদালতের নির্দেশ উপেক্ষা করে সিলগালাকৃত দোকানকোটার তালা ভেঙ্গে নিজেদের দখলে নেন। খবর পেয়ে মামলার বাদী মোঃ রওশন খান সাগর পরদিন আদালতকে বিষয়টি অবগত করলে আদালত ছাতক থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার