সিলেট থেকে জগন্নাথপুরের বিএনপি নেতা গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ PM

সিলেট থেকে জগন্নাথপুরের বিএনপি নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৩ ১১:০১:০৩ AM

সিলেট থেকে জগন্নাথপুরের বিএনপি নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা সোবহান।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে তাকে সিলেটের জালালাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সোবহান জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আরশ আলী ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সে নাশকতা মামলার এজাহার নামীয় ২৬ নম্বর আসামী। আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার