সুনামগঞ্জের মুজিব পল্লীতে স্ত্রী খুনের ঘটনায় স্বামী গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

সুনামগঞ্জের মুজিব পল্লীতে স্ত্রী খুনের ঘটনায় স্বামী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০৩:৪৩:০৬ AM

সুনামগঞ্জের মুজিব পল্লীতে স্ত্রী খুনের ঘটনায় স্বামী গ্রেপ্তার

সুনামগঞ্জে স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার।


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্বামীর রডের আঘাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী দেলোয়ারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বাঘমারা গ্রামের মুজিব পল্লীর ৯নং বাসায় দেলোয়ারের বাড়িতে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন ৪নং দক্ষিন বাদাঘাট ইউনিয়নের অন্তর্গত বাঘমারা মুজিব পল্লী বাসা নং-৯ স্বামী দেলোয়ার হোসেন (৩৩) পিতা-আঃ রাজ্জাক, সাং-পাচহিস্যা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ তাহার স্ত্রী নাজিরা আক্তার (২৭), এর সাথে পারিবারিক বিরোধের জের ধরে  ঝগড়া করিয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়া বারি মারিলে স্ত্রী নাজিরা আক্তার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

সংবাদ পেয়ে  অফিসার ইনচার্জ বিশ্বম্ভরপুর থানা জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন এবং অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত  নাজিরা আক্তার এর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী দেলোয়ার হোসেন রড দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী নাজিরা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক স্বামী দেলোয়ারকে আটক করা হয়েছে এবং নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার