‘পাস ফেল পরের বিষয়, ভালোবাসাটা আগে’
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ PM

‘পাস ফেল পরের বিষয়, ভালোবাসাটা আগে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১১:২১:৩৬ AM

‘পাস ফেল পরের বিষয়, ভালোবাসাটা আগে’

ছবি: সংগৃহীত


রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাঁদা ফুল, বিস্কুট ও টাকা দিয়ে তৈরি করা মালা পরিয়ে দেন ভোটাররা। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলার কলমা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় মাহিকে ভোটাররা ফুলের মালা উপহার দেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে পাস-ফেল পরের বিষয়, ভালোবাসাটায় অনেক বড়।

এ সময় মাহি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ দেখে মনে করবে আমি হয়তোবা অনেক আগে থেকে বলে রেখেছি বানানোর জন্য। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, এই হুট করে এখান দিয়ে গেলাম। কীভাবে আমাকে দেখে এত তাড়াতাড়ি তারা মালা বানিয়ে পরিয়ে দিল। আমি খুব খুশি হয়েছি।

মাহি আরও বলেন, আমি পাস করি আর ফেল করি এটা পরের বিষয়। আমি যে ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেক বড়। আজব রকমের একটা মালা। দেখেন বিস্কুট আছে, ফুল আছে, টাকাও আছে। আমার কাছে এই ভালোবাসাটা অনেক ইমপর্টেন্ট। আমার এখন ফিল হচ্ছে যদি আমি হেরেও যায় তাও কোনো কষ্ট নাই। এ সময় তিনি নিজের প্রতীকের কথা ভোটারদের বলেন।

প্রসঙ্গত, এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। পরে তা না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ