আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর এলাকায় এবারের নির্বাচনে ৮ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে ৭ জানুয়ারী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দীদের অনেকেই । আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে সুনামগন্জ এক নির্বাচনী এলাকার অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন সবচাইতে জনপ্রিয় নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সাধারণ ভোটারের প্রত্যাশা দিন শেষে শেষ হাসিটা হাসবেন সকলের প্রিয় নেতা এডভোকেট রনজিত সরকার।
অপরদিকে নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা আওয়ামীলীগ সদস্য সেলিম আহমদ তারাও মাঠে সভা সমাবেশ করছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, নৌকা যার, আমরা সবাই তার, জননেত্রী শেখ হাসিনা এডভোকেট রনজিত সরকার কে নৌকা দিয়েছেন আমরা সকলে মিলে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেব ইনশাআল্লাহ। আমরা ডেমি ছেমি বুঝিনা আমরা বিদ্রোহী বুঝিনা। আগামী ৭ তারিখে নৌকার ভোটের জোয়ারে এসব ডেমি ছেমি হারিয়ে যাবে। দিন শেষে বিজয়ের হাসি হাসবে নৌকার মাঝি এড রনজিত সরকার।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন ৫২ বছরের ইতিহাসে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থী হয়ে কেউ বিজয় সুনিশ্চিত করতে পারেনি,যারা দলের সাথে বেইমানি করেছে তারা সবাই জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সবাইকে বলবো আপনারা আগামী ৭ জানুয়ারি যার যার অবস্থান থেকে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এড. রনজিত সরকারকে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করি।
শুক্রবার তাহিরপুর উপজেলায় বিভিন্ন পথ সভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সোবহান আখন্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর,সহ সভাপতি আলকাছ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আফতাব উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক কালাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মতিসপাল,সতীশ পাল সহ অনেক তৃণমূল নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




