দোয়ারাবাজারে মদের চালানসহ কারবারি আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ PM

দোয়ারাবাজারে মদের চালানসহ কারবারি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৫:৫৯:১৭ AM

দোয়ারাবাজারে মদের চালানসহ কারবারি আটক

দোয়ারাবাজারে মদের চালানসহ কারবারি আটক।


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ১২০বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের মৃত আব্দুল রহমানের পুত্র সুন্দর আলী(৬৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের মাদক কারবারি সুন্দর আলীর ঘরে অভিযান চালিয়ে সুন্দর আলীর বসতঘরের পিছনের কক্ষে শোয়ার খাটের নিচ হইতে ৯৬বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ সর্বমোট ১২০ বোতল মদ জব্ধ ও সুন্দর আলীকে আটক করে মামলা দায়ের  করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান  সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত  থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার