আমাদের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

আমাদের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৭:১৭:৩৯ AM

আমাদের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জে নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী।


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জননেত্রী শেখ অত্যন্ত সাহসী মানুষ। তিনি আমাদের প্রকৃত বন্ধু৷ শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি ন্যায় বিচার করেন। তার কাছে গ্রাম আর শহর সমান৷ তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। তার নেতৃত্বে আমরা দেশের সর্বত্রই বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছি। গ্রামে গ্রামে সড়ক, ব্রীজ কালভার্ট, স্কুল-কলেজ, ল্যাট্রিন টিউবওয়েল দিচ্ছি। শেখ হাসিনা ভুমহীনদের ঘর করে দিয়েছেন যা দুনিয়ার কোথাও নেই। আমরা আমাদের প্রকৃত বন্ধু শেখ হাসিনার সাথে আছি। তাই আগামী ৭ তারিখে আমাদের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। গত ১৫ বছরে আওয়ামীলীগ যে উন্নয়ন করেছে দেশের মানুষ এর আগে এত উন্নয়ন দেখেননি। আমরা দেশের মানুষের কল্যাণ চাই। আমরা জনগণের সিদ্ধান্তে বিশ্বাসী। জনগণই ক্ষমতায় বসানোর মালিক৷ বিদেশিরা নয়। কিন্তু বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তারা বলে নির্বাচন করতে দেবে না। তারা হরতাল অবরোধের নামে বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে মারছে। জনগণের ভোটে বিশ্বাস না করে বিদেশীদের ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়।

মন্ত্রী আরও বলেন, এখন আমাদের সুখের দিন। আমরা যখন পরাধীন ছিলাম তখন আমাদের দু:খ ছিল। বিশ্বের মানুষ আমাদের তলাবিহীন ঝুড়ির দেশ বলতো। সেই বাংলাদেশ আজ আমরা ভারতের চেয়ে এগিয়ে। সার্বিক বিবেচনায় আমরা আগে, ভারত আমাদের পেছনে। যে পাকিস্থান আমাদের লুটেপুটে খেয়েছিল তারা আমাদের অনেক পিছনে। এখন দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করে। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। এই মূহুর্তে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম রাইজুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলদার হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল গফুরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।  

এরআগে জনসভা উপলক্ষে দুপুর থেকেই উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্লোগানে স্লোগানে সভামঞ্চে জড়ো হন হাজারো জনসাধারণ৷।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক