স্মার্ট বাংলাদেশের সেবক হতে চাই: এড. রনজিত সরকার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

স্মার্ট বাংলাদেশের সেবক হতে চাই: এড. রনজিত সরকার

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৮:২২:১৬ AM

স্মার্ট বাংলাদেশের সেবক হতে চাই: এড. রনজিত সরকার

পথ সভায় এডভোকেট রনজিত সরকার।


ঐতিহাসিক সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় পথসভায় দ্বাদশ জাতীয় নির্বাচনের সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেন:- ছাত্রলীগ থেকে শুরু করে আজ অবদি পর্যন্ত জনগনের ছোট ছোট অসংখ্য উপকার করেছি। এখন জননেএী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জ-১ আসনের গণমানুষের সেবা করতে চাই।

২৩/১২/২০২৩ ইংরেজি শনিবার দুপুরে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির আয়োজনে পথ সভায় তিনি এসব কথা বলেন। 

উপজেলা কৃষকলীগ নেতা আলীআমজাদ এর সঞ্চালনায় সাচনা বাজার বনিক কল্যান সমিতির সভাপতি চিত্তরঞ্জন পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্মসাধারন সম্পাদক কাজীআশরাফ তথ্য ওগবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, জেলা কৃষকলীগ নেতা সায়েম পাঠান, ছাএলীগের সাবেক সভাপতি ওয়ালিউল্লা সরকার, সেচ্ছাসেবকলীগ নেতা আবু তাহের, সাচনা বাজার বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত পাল, আওয়ামী লীগের সদস্য কবির আলম,সাবেক ছাএলীগ নেতা জসীমউদ্দিন তালুকদার, বনিক সমিতির নেতা সেলিম আহমেদ। 

বক্তারা বলেন, মান অভীমান ভুলে আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি সহ অনন্য দলিয় কর্মীদের উদাত্ত আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক কামরুল তালুকদার সবুজ, মৎস্যযুবলীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর,এডভোকেট রোকন মিয়া,জামাল মিয়া, অমর ফারুক  সাবেক ছাএলীগ নেতা আরিফ আলম লিমন, মানিক মিয়া,তারেক পাশা খাদিমুল ইসলাম,রকি যুবলীগনেতা বোরহানউদ্দিন, মামুন, সাচনা বাজারের ব্যবসায়িবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেএীবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক