নির্বাচন বর্জনের দাবিতে ছাতকে বিএনপির লিফলেট বিতরণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

নির্বাচন বর্জনের দাবিতে ছাতকে বিএনপির লিফলেট বিতরণ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১০:১৬:০৯ AM

নির্বাচন বর্জনের দাবিতে ছাতকে বিএনপির লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও দেশ জুড়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি। 

শনিবার দুপুরে ছাতক উপজেলার সিলেট- সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে,বাজার এবং আশ-পাশ এলাকায়  সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করা হয়। এসময় স্থানীয় এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, সরকারের এ পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেবেনা এবং দেশের মানুষ এই ডামি নির্বাচন প্রতিহত করবে।

তিনি আরও বলেন, এখনো সময় আছে ডামি নির্বাচনের শিডিউল বাতিল করে, এ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে  জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। এতে  দেশে গনন্তন্ত্র প্রতিষ্ঠা হবে। সরকারের ঘোষিত এ নির্বাচন দেশের জনগণের সাথে তামাশার শামিল।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক