বিদেশিদের না, নিজস্ব চাপে আছি: সুনামগঞ্জে ইসি আনিছুর
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

বিদেশিদের না, নিজস্ব চাপে আছি: সুনামগঞ্জে ইসি আনিছুর

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৬:২৪:০০ AM

বিদেশিদের না, নিজস্ব চাপে আছি: সুনামগঞ্জে ইসি আনিছুর

সুনামগঞ্জে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।


নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশিদের কোনও চাপ নেই। আমাদের কাজ সম্পর্কে বিদেশিরা জেনেছে। কিন্ত তারা প্রতিক্রিয়া দেখায়নি। আমরা আমাদের নিজস্ব চাপে আছি।’

রোববার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। 

আনিছুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। এরমধ্যে আমেরিকার দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশাল একটি লিস্ট দিয়েছে। সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাইবাছাই করা হচ্ছে।’

এসময় নির্বাচনে আসা বিদেশি পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ইসি আনিছুর বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি আসার কোনো সুযোগ নেই। নির্বাচনি ট্রেন বহুদূর চলে গেছে, এটি আর ফেরানো সম্ভব না। সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, আমরা এবার সতর্ক করে দিয়েছি, যদি কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড না হয় ভোট বন্ধ হয়ে যাবে।  সেখানে ভোটের কার্যক্রম চলবে না। যখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবো তখন আবার ভোট নিব। কোনো হেভিওয়েট, লাইটওয়েট প্রার্থী নেই। আমাদের কাছে সব প্রার্থী সমান। 

নির্বাচন কমিশনার সাংবাদিকদের চোখ জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনের ৫ জনের ১০টা চোখ আর আপনাদের অসংখ্য। এই চোখের মাধ্যমে আমরা দেখি। আপনারা যা পাঠান আমরা সবই বিবেচনায় নেই। আপনারা আমাদের সহায়তা করবেন। কোনো জায়গায় অনিয়ম হলে আমাদের জানাবেন। আমরা জানার পর যাচাই বাছাই করি। আমাদের ১০০ জন কর্মকর্তা শুধু দেখার জন্য থাকবে যে ভোটের দিন কোথায় কি ঘটছে। সেটা দেখে আমরা ব্যবস্থা নিব। 

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক